সর্বশেষ

হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, টিআইবির উদ্বেগ

অনলাইন ডেস্ক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।টিআইবি বলেছে, দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে সরাসরি ও স্বচ্ছ ব্যাখ্যা না দিয়ে সাংবাদিকের প্রশ্নের পালটা প্রশ্ন করা মুক্ত গণমাধ্যম, স্বাধীন সাংবাদিকতা ও জনগণের তথ্যপ্রাপ্তির অধিকারের জন্য উদ্বেগজনক।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভার বৈঠক অনুষ্ঠিত

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য নন এমন ব্যক্তিকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের ক্ষেত্রেও সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে।অন্যদিকে সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনকারী বা সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকারকারী ব্যক্তি সংসদ সদস্য হওয়ার অযোগ্য।টিআইবির দাবি, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সময় হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্ব বহাল ছিল কি না—এ বিষয়ে তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ আগস্ট ২০২৬
Trulli

হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, টিআইবির উদ্বেগ