সর্বশেষ

সৌদি থেকে ৯ বাংলাদেশির মরদেহ দেশে, বাকি ৭ জনকে শনাক্তের চেষ্টা

অনলাইন ডেস্ক

সৌদি আরবের রিয়াদে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো ঢাকায় পৌঁছায়।

বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, বাকি সাতজনের মরদেহ শনাক্তের কাজ চলছে। আগুনে মরদেহগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। এজন্য নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভার বৈঠক অনুষ্ঠিত

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহতদের প্রত্যেক পরিবারের জন্য মরদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ প্রতিটি পরিবার মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা পাবে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অ্যাম্বুলেন্সে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার এবং বাকি দুজন নাটোর ও রাজশাহীর বাসিন্দা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ আগস্ট ২০২৬
Trulli

সৌদি থেকে ৯ বাংলাদেশির মরদেহ দেশে, বাকি ৭ জনকে শনাক্তের চেষ্টা