সর্বশেষ

নারী-শিশু নির্যাতন বন্ধে মাঠে নামবে মহিলা দল: রিজভী

অনলাইন ডেস্ক

ধর্ষণ, নারী নির্যাতন ও শিশুদের ওপর সহিংসতা বন্ধে সামাজিকভাবে কাজ করার অঙ্গীকার করেছে জাতীয়তাবাদী মহিলা দল—এমন কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালির আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠার অন্যতম শর্ত হলো শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা। এ দুটি ক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘদিনের আন্দোলন, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, এ সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্র পরিচালনার জন্যও যোগ্য। তাদের অযোগ্য ভাবার কোনো কারণ নেই; রাষ্ট্র পরিচালনায় নারীরাও সমান দক্ষতা দেখাতে পারেন।

আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের যোগাযোগ আছে কি না, প্রশ্ন রাশেদ খানের

সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে দলের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে ‘ফ্যামিলি কার্ড’কে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি এটিকে নারীর জন্য বড় ধরনের অগ্রগতি হিসেবে বর্ণনা করেন।

রিজভী বলেন, নারীর সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। সবাই সরাসরি এমপি বা মন্ত্রী হবেন না, তবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সংসদ ও সরকারে দায়িত্ব পালন করবেন। ফলে নেতৃত্বের অংশ হিসেবে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

রুমিন ফারহানাকে নিয়ে রাশেদ খানের কড়া মন্তব্য

অতীতে আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের ভূমিকার কথা স্মরণ করে তিনি সংগঠনের নেতাকর্মীদের ভবিষ্যতেও সক্রিয় থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করার জন্যও তাদের প্রতি আহ্বান জানান রিজভী।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ সেপ্টেম্বর ২০২৬
Trulli

নারী-শিশু নির্যাতন বন্ধে মাঠে নামবে মহিলা দল: রিজভী