সর্বশেষ

ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটা নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার কাকরান এলাকায় খাল ভরাট ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত আবুল হোসেন মারা গেছেন।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আগেই ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছিল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় খাল ভরাট ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে আবুল হোসেনসহ চার থেকে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে আবুল হোসেন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁর মৃত্যু হয়।

বিরুলিয়ায় বইছে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক মো.আনোয়ার হোসেন

স্থানীয়দের অভিযোগ, মান্নান ও রানার পক্ষের ১৫ থেকে ২০ জনের একটি দল এ হামলায় অংশ নেয়। ঘটনার প্রতিবাদে পরদিন গ্রামবাসী মানববন্ধন করে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তদন্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আগেই থানায় মামলা হয়েছে। সোমবার চিকিৎসাধীন অবস্থায় আহত একজনের মৃত্যু হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সাভার মডেল থানায় আইনশৃঙ্খলার অবিচল প্রহরী: একাধিকবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সাইফুল আলম

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ অক্টোবর ২০২৬
Trulli

ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটা নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু