সর্বশেষ

বিরুলিয়ায় বইছে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক মো.আনোয়ার হোসেন

মোঃ মাইনুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় রাজনীতি ও ভোটারদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা। এবারের নির্বাচনে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করে মাঠে নেমেছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল সমাজসেবক মো.আনোয়ার হোসেন।
​

তিনি বিরুলিয়া ইউনিয়নের সাবেক সফল ও জনপ্রিয় চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলাল-এর ছোট ভাই। মরহুম আলাল চেয়ারম্যানের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী ভাবমূর্তি এলাকায় এখনো দারুণভাবে প্রশংসিত। সেই সুপরিচিত পারিবারিক ঐতিহ্য এবং এলাকার সাধারণ মানুষের অব্যাহত সমর্থনের ওপর ভিত্তি করেই আনোয়ার হোসেন নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন।
​এলাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গণসংযোগ, পথসভা ও প্রচার-প্রচারণায় অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এই তরুণ প্রার্থী। ইউনিয়নের তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ ভোটারদের মাঝেও তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।
​

নিজের নির্বাচনী ভাবনা ও লক্ষ্য নিয়ে মো. আনোয়ার হোসেন জানান, “আমার বড় ভাই মরহুম মাহমুদুল হাসান আলাল বিরুলিয়াবাসীর কল্যাণে যে অসমাপ্ত কাজগুলো রেখে গেছেন, তা পূরণ করাই আমার মূল লক্ষ্য। এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, কাঁচা রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন এবং একটি মাদকমুক্ত, আধুনিক ও সুশাসিত বিরুলিয়া গঠন করতে চাই।

সাভার মডেল থানায় আইনশৃঙ্খলার অবিচল প্রহরী: একাধিকবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সাইফুল আলম

জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি ইউনিয়নের সার্বিক উন্নয়নে আত্মনিয়োগ করতে প্রস্তুত।”
​

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়,প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন একজন সহজ-সরল ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী। প্রয়াত ভাইয়ের মতো তিনিও বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকেন, যা এলাকার একটি বড় অংশের মানুষের মধ্যে তাঁর প্রতি বিশেষ আস্থা তৈরি করেছে।
​

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনী লড়াই সহজ হবে না। কারণ অন্যান্য সম্ভাব্য প্রার্থীরাও মাঠে বেশ সক্রিয় রয়েছেন এবং নিজ নিজ কৌশল নিয়ে ভোটারদের দ্বারপ্রান্তে পৌঁছাচ্ছেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বিরুলিয়া ইউনিয়নের সচেতন সাধারণ জনগণ কার হাতে আগামী দিনের নেতৃত্ব তুলে দেওয়ার আস্থা রাখেন।

​সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডের সিআরপি মহল্লায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ অক্টোবর ২০২৬
Trulli

বিরুলিয়ায় বইছে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক মো.আনোয়ার হোসেন