সর্বশেষ

‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়তে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ নির্মাণে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার রাজধানীতে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও গবেষকদের রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে শুধু সরকারের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। দেশ পরিচালনায় সমাজের সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। তাই সবাইকে একসঙ্গে কাজ করে নিজেদের প্রত্যাশিত রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করতে হবে।অনুষ্ঠানে আগের বক্তাদের বক্তব্যের প্রশংসা করেন তারেক রহমান। বিশেষ করে ডক্টর আনিসুজ্জামান উদ্ভাবন বিষয়ে যে বিষয়গুলো তুলে ধরেছেন, সেগুলো ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি দিকনির্দেশনা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।

ডেঙ্গু ঠেকাতে বছরজুড়ে পরিচ্ছন্নতা চান শাহে আলম, অবহেলায় শাস্তির হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী বলেন, এসব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা সম্ভব হলে নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে দেশ এগিয়ে যাবে।দেশের অগ্রগতিতে উদ্ভাবক, উদ্যোক্তা ও গবেষকদের অবদানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজন অনুযায়ী উদ্ভাবনী চিন্তা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও গবেষকদের পাশে থেকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।পরে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

সরকারি ছুটির বাইরে ‘অফ ডে’ নয়, বিকেল ৪টা পর্যন্ত শিক্ষকদের থাকার নির্দেশ ত্রাণমন্ত্রীর
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ সেপ্টেম্বর ২০২৬
Trulli

‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়তে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর