ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া অংশকে যানজটমুক্ত ও পথচারীদের যাতায়াত নিরাপদ করতে ফুটপাতে অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
অভিযান সূত্রে জানা যায়, ঢাকা ইপিজেড (ডিইপিজেড) এলাকার রপ্তানি গেট থেকে শুরু করে বলিভদ্র বাজার পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট এবং ফুটপাত দখল করে রাখা হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে মহাসড়ক ও ফুটপাত দখলের ফলে ওই এলাকায় মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছিল এবং পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক ও ফুটপাতে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো অবৈধ ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং পথচারীদের চলাচলের পথ সুগম রাখতে এই উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এলাকার সাধারণ পথচারী ও গাড়িচালকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং উচ্ছেদের পর পুনরায় যেন ফুটপাত দখল না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি বজায় রাখার দাবি জানিয়েছেন















