সর্বশেষ

টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

রিকি শেখ গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জাতীয় পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম, স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।

পাবনায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর,সংসদ সদস্য শিমুল বিশ্বাস

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল বিনাশ এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ও সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং মশার লার্ভা জমার সম্ভাব্য স্থানগুলো ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিজ নিজ ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পাবনায় অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ সেপ্টেম্বর ২০২৬
Trulli

টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন