পাবনা জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
এ সময় তিনি দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং সড়ক পরিবহন খাতের সার্বিক উন্নয়ন ও শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় পাবনা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
239
Shares
শেয়ার করুন
শেয়ার করুন















