সর্বশেষ

বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার

এম জাফরান হারুন

 পটুয়াখালীর বাউফলে ১২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. খলিল সরদার (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রামের একটি ইটের সোলিংয়ের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কালিশুরী ইউনিয়নের কামারখালী থেকে রাজাপুরগামী ইটের সোলিং সড়কে অভিযান চালান। এ সময় কবিরকাঠী গ্রামের শাহিন সিকদারের বাড়ির সামনে থেকে খলিল সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১২৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি

গ্রেপ্তারকৃত খলিল সরদার কবিরকাঠী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা মৃত ওয়াজেদ আলী সরদার এবং মা মৃত ফিরোজা বেগম।

এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা করা হয়েছে। মামলা নম্বর ১৯, তারিখ: ৬ অক্টোবর ২০২৬। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। (০৭/১০/২০২৬)

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ অক্টোবর ২০২৬
Trulli

বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার