সর্বশেষ

ককরোচ জনতা পার্টির হুশিয়ারি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

অনলাইন ডেস্ক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (১০ অক্টোবর) তারা রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশি বাধায় তারা সেখানে যেতে পারেনি। এরমধ্যে কয়েক হাজার বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে।

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভকারীদের

এতসব কিছু সত্ত্বেও আন্দোলন চলবে জানিয়ে ককরোচ পার্টির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে বলেছেন, ‘জ্ঞানেশ কুমার যতদিন পদত্যাগ না করছেন ততদিন, প্রতিদিন যন্তরমন্তরের দিকে মিছিল হবে।’

এদিকে ভারতের পুলিশ জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলা চালানো হয়েছে এমন অভিযোগ করে একটি এফআইআর দায়ের করা হবে। ধারণা করা হচ্ছে, আটকৃতদের পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হবে।

সীমাপুরীতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা

উল্লেখ্য, শনিবার সকালে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে-কে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি মুম্বাই থেকে বিমানে করে দিল্লিতে আসেন। এরপরই পুলিশ তাকে তাদের জিম্মায় নেয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ অক্টোবর ২০২৬
Trulli

ককরোচ জনতা পার্টির হুশিয়ারি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে