সর্বশেষ

একক প্রার্থী নিয়ে ঐক্যবদ্ধভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি

অনলাইন ডেস্ক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি৷ নেতা কর্মীদের মধ্যে দ্বন্ধ ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ঢাকাসহ সারাদেশে বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দলের নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে দলটি।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক শুরু হয়৷ এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে একটি এজেন্ডা ছিল, সেটি হলো শারদীয় দুর্গাপূজা। বৈঠকে বলা হয়, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনী। সেটা দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এর সঙ্গে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সবাই মিলেমিশে যাতে এই উৎসব উদযাপন করতে পারেন, কেউ যাতে কোনো ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা করতে না পারে- সেজন্য সতর্ক থাকার জন্য ইতিমধ্যে বিএনপির নেতা কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। তারা নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী

এছাড়া বিবিধে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল একক প্রার্থী দেবে। এরপরও অনেক জায়গায় একাধিক প্রার্থী নির্বাচন করতে চাইবেন। সেই সব জায়গায় আলোচনার মধ্যদিয়ে একক প্রার্থী দিতে হবে। অন্যথায় জনগণের কাছে ভুল ম্যাসেজ যাবে। ইতিমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। তারা স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে এসব সমস্যার সমাধান করবেন। নেতা কর্মীদের মধ্যে দ্বন্ধ ও বিভেদ নিয়ে জনগণের কাছে যেতে চায় না বিএনপি৷ এজন্য তাদের ঐক্যবদ্ধ থেকে একক প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।সরকারি সেবা

এছাড়া বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে৷ দলে দ্বন্ধ ও বিভেদ দূর করে ঐক্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি৷ এছাড়াও বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বৈঠকে মূলত আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশে পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্ন করা, নিরাপদ করা এবং সার্বিকভাবে এই শারদীয় দুর্গাপূজার উৎসবে শামিল থেকে প্রত্যেকে প্রত্যেকে আনন্দ ভাগ করে নিতে পারে, এই নিয়ে নেতৃবৃন্দ বৈঠকে আলোচনা করেছেন। কিভাবে সরাদেশে বিভিন্ন পূজা মণ্ডপ, সেখানে স্থানীয় নেতা কর্মী পূজা মণ্ডপের কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছসেবীর ভূমিকা পালন করবেন, সেই বিষয়ে আলোচনা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির‘একক প্রার্থী’ কৌশল: চার মানদণ্ডে হচ্ছে প্রার্থী বাছাই

তিনি বলেন, নানাভাবেই দেশ ও গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কেউ কেউ নানা ধরনের নীলনকশা করছেন। সমস্ত ধরনের অপপ্রচার, অপকৃতি এবং ষড়যন্ত্রকে সরকার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিহত করতে সক্ষম হবে। আমাদের দলের নেতা কর্মীরা এবিষয়ে সদা সতর্ক থাকবেন৷ এবিষয়ে আমরা প্রত্যেকেই সজাগ আছি৷

রিজভী জানান, বৈঠকে সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে। আমাদের পরবর্তী করণীয় কি, কিভাবে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করবো- এসব নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করেছেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ অক্টোবর ২০২৬
Trulli

একক প্রার্থী নিয়ে ঐক্যবদ্ধভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি