ঢাকার ধামরাই উপজেলার বান্নল গ্রামের ঐতিহ্যবাহী বান্নল দরবার শরীফের গদ্দিনশীন পীর সাহেব শাহ্সূফি আলহাজ্ব পীরজাদা মৌলভী মো. আব্দুল হালিম (বি.এ) ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে পরিবার, অনুসারী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম শাহ্সূফি আলহাজ্ব পীরজাদা মৌলভী মো. আব্দুল হালিম ছিলেন বান্নল দরবার শরীফের প্রতিষ্ঠাতা অলিয়ে কামেল হযরত মাওলানা শাহ্সূফি তমিজ উদ্দিন আহমেদ পীর সাহেব (রহ.)-এর সুযোগ্য পুত্র ও খেলাফতপ্রাপ্ত প্রধান খলিফা। তিনি দীর্ঘদিন ধরে দরবার শরীফের গদ্দিনশীন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের পরিবারের সদস্যরা তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন


















