সর্বশেষ

আশুলিয়ায় তিতাস গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তিতাসের গ্রাহকেরা। সোমবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি আমার স্কুলের সামনে এই মানববন্ধন করেন তিতাসের কয়েক হাজার গ্রাহক।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রাহকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাইল এলাকায় তিতাসের আঞ্চলিক অফিসে যান। পরে সেখানে কর্মরত কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ভুক্তভোগী গ্রাহকদের।

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত, আহত ১

ভুক্তভোগী তিতাসের গ্রাহকদের অভিযোগ, তারা দীর্ঘ ৯ বছর ধরে নিয়মিতভাবে তিতাসের গ্যাস বিল পরিশোধ করলেও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাচ্ছেন না। বাসায় গ্যাস সংযোগ থাকলেও যথাযথ প্রেসার না থাকায় তারা গ্যাসের অভাবে বিকল্প উপায়ে কষ্ট করে রান্না করেন। তাই বাধ্য হয়ে তারা নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হয়েছে।

পাবনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ জানুয়ারি ২০২৫
Trulli

আশুলিয়ায় তিতাস গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন