সর্বশেষ

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত, আহত ১

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ খালিদ হোসেন (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় রবিউল (২০) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের পাড়াগ্ৰাম প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পাবনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

​নিহত খালিদ হোসেন ধামরাই উপজেলার ভাড়াৰিয়া ইউনিয়নের ছোট বাঙালপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি গাজীপুর জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে খালিদ ও রবিউল মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথে পাড়াগ্ৰাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খালিদ হোসেন মারা যান। আহত রবিউলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়ায় বাংলা মদসহ আটক ইস্রাফিলকে ১ বছরের কারাদণ্ড

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ সেপ্টেম্বর ২০২৬
Trulli

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত, আহত ১