সর্বশেষ

পাবনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এক নম্বর এজাহারনামীয় আসামি মো. রেজাউল করিম প্রামানিককে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে নরসিংদীর মাধবদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‍্যাব-১২,সিপিসি-২ পাবনা এবং র‍্যাব-১১-এর একটি যৌথ দল মাধবদী থানার চৈতাব এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত, আহত ১

র‍্যাব জানায়,অভিযুক্ত রেজাউল করিমের বিরুদ্ধে গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাঁথিয়া থানায় পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ১১)। অপরাধ সংঘটনের পর থেকেই সে আত্মগোপনে ছিল। গ্রেপ্তার পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আসামিকে সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়ায় বাংলা মদসহ আটক ইস্রাফিলকে ১ বছরের কারাদণ্ড
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ সেপ্টেম্বর ২০২৬
Trulli

পাবনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার