সর্বশেষ

গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা

শহীদুল ইসলাম

 গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো চন্দ্রখোলা ও বিলপল্লী মাঠে গত মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ বিকেলে। লাঠি খেলা, ঘোড়দৌড়, গরু দৌড় বা গরুর রশি ছেঁড়া আবহমান বাংলার ঐতিহ্যবাহী কিছু খেলার নাম। গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা গ্রামবাংলার একেক অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে পরিচিত।

কোথাও গরু দৌড়, গরুর রশি ছেঁড়া, আড়ং নামেও এ প্রতিযোগিতা বাঙালির ইতিহাসকে মনে করিয়ে দেয়। পৌষসংক্রান্তি উপলক্ষ্যে গ্রামবাংলার বিভিন্ন মেলায় এ খেলা দেখা যায়। এ খেলা এখন তেমন চোখে পড়ে না। হারিয়ে যাওয়া এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা কালি মন্দিরের মাঠে। একই দিনে বিলপল্লী মাঠেও এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। বাঙালির সংস্কৃতিতে বারো মাসে তেরো পার্বণের একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তি।

শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন ও জামাল র‌্যাব -৮ এর জালে গাঁজাসহ আটক

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালির সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিনে বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো, গ্রাম্য মেলা, গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা অন্যতম। চন্দ্রখোলা গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যবাহী গরু দৌড় ও ৪ দিনব্যাপী গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে চন্দ্রখোলা ও বিলপল্লী মাঠে এ প্রতিযোগিতা দেখতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার দর্শনার্থী সেখানে সমবেত হয়।

নানা বয়সী মানুষ দলে দলে রশি ছেড়া প্রতিযোগিতা দেখতে আসে। মুহূর্তের মধ্যে মাঠের চারপাশ ভরে ওঠে। অনুষ্ঠানস্থলকে ঘিরে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্য মেলা বসে। সেখানেও উপচে পড়া ভিড় দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর আগে থেকে এ মেলা ও প্রতিযোগিতা করে আসছে এলাকার মানুষ। প্রতি বছর এ উৎসব পালন করা হয়। মেলা উপলক্ষ্যে কয়েকদিন আগে থেকে আশপাশের বাড়িগুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়। গ্রাম বাংলার মানুষের চিরচেনা এ গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতার ইতিহাস পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। এ মেলা হল মানুষের মিলন মেলা। এ অঞ্চলের মানুষের প্রাণের উৎসব।

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে ফের সংঘর্ষ

অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এই প্রতিযোগিতা সমবেত হয় ও উল্লাস করে। নগরায়ণ এর ফলে গ্রাম বাংলার ঐতিহ্য খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য পৌষ মাসের শেষের দিনে প্রতিযোগিতার আয়োজন করা হয়। গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা শুধু নবাবগঞ্জ উপজেলায়ই নয় এক সময় দোহার, কেরানীগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায়ও এ খেলা বহুল প্রচলিত ছিল।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ জানুয়ারি ২০২৫
Trulli

গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা