সর্বশেষ

নতুন বেতন কাঠামোয় এমপিওভুক্ত শিক্ষকরাও, শিগগিরই ঘোষণা: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোর আওতায় বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হয়েছিল। দীর্ঘদিন মামলাটি নিষ্পত্তি না হওয়ায় প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল। পাশাপাশি প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলাও চলমান ছিল।

শিক্ষামন্ত্রীর দাবি, বর্তমানে এসব মামলা নিষ্পত্তি হয়েছে এবং শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে চলছে।আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কুয়েটের শিক্ষা কার্যক্রমে নতুন প্রযুক্তিনির্ভর বিষয় যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। বিশ্ববিদ্যালয়টিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ন্যানোটেকনোলজি ও রোবোটিক্সের মতো বিষয় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

রাকসু নির্বাচনের তফশিলসহ পাঁচ দাবি রাবি ছাত্রশিবিরের

তিনি বলেন, সরকার ক্রস-বর্ডার এডুকেশনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। এটি চালু করা সম্ভব হলে দেশের বৈদেশিক মুদ্রার বড় ধরনের সাশ্রয় হবে। পাশাপাশি এর মাধ্যমে দেশে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমদানির সুযোগ তৈরি হবে।শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে নজর দিলেই হবে না; শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে মেধাবী শিক্ষার্থীর কোনো অভাব নেই। দেশের শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করছে। তাদের ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর মাধ্যমে দেশে ফিরিয়ে এনে সেই মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।বাংলাদেশকে একটি ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

কুয়েটের অডিটোরিয়াম কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

আশুলিয়ার ভাদাইলে খাজা গরীবে নেওয়াজ প্রিপারেটরী হাইস্কুলের এসএসসি ফলাফল সন্তোষজনক

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ সেপ্টেম্বর ২০২৬
Trulli

নতুন বেতন কাঠামোয় এমপিওভুক্ত শিক্ষকরাও, শিগগিরই ঘোষণা: শিক্ষামন্ত্রী