সর্বশেষ

ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে সাভারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে ঢাকা জেলার বিভিন্ন থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​

সাত দফা দাবি আদায়ে সোমবার সারা দেশে বিক্ষোভ-মিছিল করবে জামায়াত

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
​

বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, “দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সর্বদা রাজপথে প্রস্তুত রয়েছে।”
​

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শন করলেন আমানউল্লাহ আমান

সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ঢাকা জেলা যুবদলের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ নভেম্বর ২০২৬
Trulli

ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত