সর্বশেষ

উড্ডয়নের আগমুহূর্তে ইউএস-বাংলার বিমানে ত্রুটি, নিরাপদে নামানো হলো ৪২০ যাত্রী

অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় উড়োজাহাজটিতে থাকা ৪২০ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এয়ারলাইন্স কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ককপিটে যন্ত্রের সংকেতের মধ্যে অসামঞ্জস্য (ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ) শনাক্ত হলে পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।

বাংলাদেশি পণ্যে নতুন শুল্ক আরোপের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের, তালিকায় ১৪ বাণিজ্য অংশীদার

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উড্ডয়নের শেষ মুহূর্তে বিমান থামানোর কারণে রানওয়ের সঙ্গে চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়া তৈরি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। পরে দ্রুত সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের টার্মিনালে নিরাপদে রাখা হয়।

যাত্রীদের জেদ্দায় পৌঁছে দিতে বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। অল্প সময়ের মধ্যেই ওই উড়োজাহাজে যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

সৌদি আরবের আকাশচুম্বী ভবনে ফের হামলা

এ ঘটনায় বিভ্রান্তি এড়াতে যাচাই করা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ নভেম্বর ২০২৬
Trulli

উড্ডয়নের আগমুহূর্তে ইউএস-বাংলার বিমানে ত্রুটি, নিরাপদে নামানো হলো ৪২০ যাত্রী