সর্বশেষ

পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত: পাটশিল্প পুনরুজ্জীবন শ্রমিকদের ন্যায্য অধিকারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত: পাটশিল্প পুনরুজ্জীবন শ্রমিকদের ন্যায্য অধিকারের আহ্বান।
​

রবিবার (২৯ নভেম্বর ২০২৬) সকালে পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পের সম্ভাবনাকে কাজে লাগানো,পাটকলগুলোর আধুনিকায়ন এবং পাটখাতের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থান সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
​

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান,এমপি। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড.শামছুর রহমান শিমুল বিশ্বাস,এমপি।
​

আশুলিয়ার ধামসোনায় ইসরাফিল হোসেনের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, পাট বাংলাদেশের অর্থনীতি ও ঐতিহ্যের সাথে গভীরভাবে সম্পৃক্ত। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের চাহিদা বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় এর সুফল ঘরে তুলতে হলে শিল্পখাতে কাঠামোগত সংস্কার ও শ্রমিকবান্ধব নীতিমালা প্রয়োজন।

বিশেষ করে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে পাটশিল্পকে নতুনভাবে দাঁড় করানোর আহ্বান জানানো হয়।
​কাউন্সিল ও সম্মেলনে সারাদেশ থেকে আগত পাট শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশ নেন।

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও শ্রমিক কল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে সম্মেলনের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি শামীম খান, সম্পাদক মাসুদ রানা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ নভেম্বর ২০২৬
Trulli

পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত: পাটশিল্প পুনরুজ্জীবন শ্রমিকদের ন্যায্য অধিকারের আহ্বান