পরিকল্পিত আবাসন নিশ্চিতকরণ এবং গ্রাহকদের প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঢাকা লিগ্যাসি আয়োজিত ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা-২০২৬’। গতকাল শনিবার (২৮ নভেম্বর)
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত ‘লিগ্যাসি জাপান সিটি’ প্রকল্প প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসব ও মেলার আয়োজন করা হয়।
আবাসন খাতে স্বচ্ছতা ও গ্রাহক আস্থা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে শত শত আবাসন প্রত্যাশী, ক্রেতা ও দর্শনার্থী অংশ নেন। মেলায় আগতরা প্রকল্পের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা এবং বিশেষ আবাসন অফার সম্পর্কে সরাসরি খোঁজখবর নেওয়ার সুযোগ পান।
অনুষ্ঠানে ঢাকা লিগ্যাসির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের ওইস্কা (OISCA) আইডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টাতসুয়ো কোসুগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওইস্কা আইডিবি বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর জেসমিন নাহার শ্রাবনী এবং ঢাকা ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. রিয়াদ হাসান। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে নিবন্ধিত গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের জমির সম্পাদিত দলিল তুলে দেন অতিথিরা। আবাসন খাতে সময়মতো জমি বুঝিয়ে দেওয়ার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের সঞ্চয়ে নিরাপদ ও পরিকল্পিত আবাসনের দলিল হাতে পেয়ে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন গ্রাহকরা।
আয়োজকরা জানান, রাজধানী ঢাকার অদূরে পরিবেশবান্ধব ও আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তুলতেই ‘লিগ্যাসি জাপান সিটি’ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের অন্যান্য ধাপ বাস্তবায়ন করা হবে।















