সর্বশেষ

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তার। বাংলাদেশ সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ারও সূচি ছিল। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ ও থাইল্যান্ড—উভয় দেশের সফরই স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

কথিত লকডাউন ঘিরে সেনাবাহিনী নামানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্ধারিত বৈঠকে দুই দেশের মধ্যে শ্রমবাজার, অভিবাসী কর্মীদের নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছিল।

এর আগে গত জুনে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।উল্লেখ্য, ২০২৪ সালের ৪ অক্টোবরও বাংলাদেশ সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না: আইজিপি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ নভেম্বর ২০২৬
Trulli

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর