সর্বশেষ

আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না: আইজিপি

অনলাইন ডেস্ক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন তিনি।রোববার (২৯ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি।

সভায় পুলিশপ্রধান বলেন, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব প্রচারণায় প্রভাবিত না হয়ে পেশাদারত্ব, দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

কথিত লকডাউন ঘিরে সেনাবাহিনী নামানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আইজিপি কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান জানান। পাশাপাশি থানায় দায়ের হওয়া মামলাগুলোর তদন্তে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনাও দেন তিনি।

মামলার তদন্তপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও দায়িত্বশীল করার ওপর জোর দিয়ে বিশেষ করে অপমৃত্যুর ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে বলেন অতিরিক্ত আইজি। পাশাপাশি দীর্ঘদিন ধরে কার্যকর না হওয়া গ্রেপ্তারি পরোয়ানাগুলো সঠিকভাবে নথিভুক্ত করা এবং সেগুলো বাস্তবায়নের হার বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর

অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর মাসে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গুরুত্বপূর্ণ অপরাধের চিত্র তুলে ধরা হয়। ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, পুলিশ সদস্যদের ওপর হামলা ও অপহরণসংক্রান্ত মামলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া তদন্তাধীন মামলার অগ্রগতি, বিচার কার্যক্রম এবং সাজা হওয়ার হারও পর্যালোচনা করা হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ নভেম্বর ২০২৬
Trulli

আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না: আইজিপি