সর্বশেষ

নিবন্ধন ছাড়া সংবাদমাধ্যম পরিচালনা নয়, সহজ হবে নিবন্ধন প্রক্রিয়া: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকতা সহজ ও স্বাধীন হওয়া প্রয়োজন, তবে ইচ্ছা করলেই অনুমোদন ছাড়াই কোনো ব্যক্তি সংবাদপোর্টাল খুলতে পারবেন না। সংবাদমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হবে এবং নিবন্ধনের আওতার বাইরে থেকে সাংবাদিকতা করার সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘তথ্য মেলা ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত: পাটশিল্প পুনরুজ্জীবন শ্রমিকদের ন্যায্য অধিকারের আহ্বান

তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকতা পেশাকে সহজ ও কার্যকর করার পাশাপাশি সংবাদমাধ্যম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিবন্ধন নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়া সহজ করার মাধ্যমে সংবাদমাধ্যমগুলোকে নিয়মের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ তথ্য মেলার আয়োজন করা হয়।

আশুলিয়ার ধামসোনায় ইসরাফিল হোসেনের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ নভেম্বর ২০২৬
Trulli

নিবন্ধন ছাড়া সংবাদমাধ্যম পরিচালনা নয়, সহজ হবে নিবন্ধন প্রক্রিয়া: তথ্য উপদেষ্টা