সর্বশেষ

সাভারে ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন গ্রেফতার

সাভার প্রতিনিধি

ঢাকা জেলার সাভারে ছাত্র জনতার আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো ও এক ডজন হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন (৪৫) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাত ১০ টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আশিক ইকবাল গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর উত্তরা থেকে এমডিএমপির গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সুজনকে গ্রেপ্তার করে।

সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫

গ্রেপ্তারকৃত সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন এলাকার কাকাবো মহল্লার মৃত আতাউল্লার মাদবরের ছেলে। সে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে আওয়ামীলীগের রাজনীতিতে সংক্রিয় ছিলেন সুজন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। পরে সেখানে একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আশিক ইকবাল জানান, রাত ১০ টার দিকে সাভার মডেল থানার একটি টিম রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সাভার মডেল থানায় নিয়ে আসেন।

টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন:  আলহাজ্ব আমিনুল ইসলাম

গ্রেপ্তাকৃত সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যার ১২টির অধিক মামলা রয়েছে বলে জানান। এছাড়াও আরো দুইটি হত্যা চেষ্টা মামলা রয়েছে সুজনের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুেের তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর সাভারের রাজপথে গুলি চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে সাইদুর রহমান সুজনের হাতে থাকা সটগান নিয়ে হাঁটতে দেখা যায়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ জানুয়ারি ২০২৫
Trulli

সাভারে ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন গ্রেফতার