সর্বশেষ

জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এলো ২০৬১৪ কোটি টাকা

অনলাইন ডেস্ক

চলতি জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স (প্রবাসী আয়) এলো ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২০ হাজার ৬১৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা)। রবিবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

জানুয়ারি মাসের প্রতিদিন প্রবাসী আয় এসেছে ছয় কোট ৭০ লাখ ৩৮ হাজার ৮০০ ডলার। আগের মাসে ডিসেম্বর প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি ৫১ লাখ ১৯ হাজার ৯৩৫ ডলার। আর আগের বছর জানুয়ারি মাসে প্রতিদিন এসেছিল ৭ কোটি চার লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। এ হিসাবে চলতি জানুয়ারি মাসে প্রবাসী আয় কিছুটা কমেছে।

সিগারেটের প্যাকেটে ব্যান্ডরোল ব্যবহারে নতুন বিধান যুক্ত করল এনবিআর

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার এবং ৪৭ লাখ ৯০ হাজার ডলার। একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয়ে এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। বেসরকারি বড় এ ব্যাংকটির মাধ্যমে এসেছে ২২ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার।

১৪ মাস পর বাজারে ডলার ছাড়ল বাংলাদেশ ব্যাংক
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জানুয়ারি ২০২৫
Trulli

জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এলো ২০৬১৪ কোটি টাকা