সর্বশেষ

উন্নত জাতি গঠনে মেধা বিকাশের কোনো বিকল্প নেই: মাউশি চেয়ারম্যান

শহীদুল ইসলাম

বর্তমান প্রজন্মকে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তাই নতুন চিন্তা চেতনা ও জ্ঞান অনুশীলনে তাঁদের আরো এগিয়ে যেতে হবে। উন্নত জাতি গঠনে মেধা বিকাশের কোনো বিকল্প নেই।

গত রোববার, ২৬ জানুয়ারী,২০২৫, দুপুরে ঢাকার নবাবগঞ্জের তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. জাহাঙ্গীর আলম এ কথা বলেন।

সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫

কলেজের পরিচালনা কমিটির সভাপতি এড. রফিক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, শিক্ষার সাথে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা করতে হবে। মাদক সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। তাহলে সমাজ থেকে অনাচার ও বৈষম্য দূর হবে। আজ ছাত্র সমাজের কারণেই নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। তাঁদের এ ত্যাগ ধরে রাখতে হবে।

আজকের ছাত্ররাই আগামীর ভবিষ্যত। তারাই সৃজনশীল বাংলাদেশ গড়ে তুলবে। কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, খন্দকার আবুল কালাম, আব্দুল রহিম, ব্যারিষ্টার হেদায়েত হোসেন চৌধুরী, নজরুল ইসলাম প্রমুখ।

টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন:  আলহাজ্ব আমিনুল ইসলাম

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ জানুয়ারি ২০২৫
Trulli

উন্নত জাতি গঠনে মেধা বিকাশের কোনো বিকল্প নেই: মাউশি চেয়ারম্যান