সর্বশেষ

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাত

অনলাইন ডেস্ক

মুসলমানদের পবিত্র মাস রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির গবেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আগামী ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে। এ ছাড়া আগামী ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে। খবর খালিজ টাইমসের।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র মঙ্গলবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ তথ্য জানিয়েছে। তাদের জ্যোতির্বিদ্যা হিসাব-নিকাশ অনুযায়ী ৩১ জানুয়ারি শাবানের প্রথম দিন হবে। আমিরাত জ্যোতির্বিদ্যা কেন্দ্র শাবান মাস শুরু হওয়ার ব্যাপারে বলেছে, ২৯ জানুয়ারি হিজরি সনের রজব মাসের ২৯তম দিন হবে। কিন্তু ওইদিন সূর্যাস্তের সময় বা আগে চাঁদ অস্ত যাবে। ফলে ওইদিন ইসলামিক বিশ্বে শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এতে, এসব দেশে রজব মাসটি ৩০দিন পূর্ণ করবে এবং ৩১ জানুয়ারি হবে শাবানের প্রথম দিন।

ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সব মুসলিশ দেশ, দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে। যার অর্থ হলো যেসব দেশে বৃহস্পতিবার ২৯ রজব হবে সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান শুরু হবে। যার মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন ও আলবেনিয়া।

ইরানের নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ জানুয়ারি ২০২৫
Trulli

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাত