সর্বশেষ

টাঙ্গাইল সদর থানার সাবেক এমপি ছানোয়ার হোসেন  গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।

ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাসহ বিভিন্ন মামলায় পলাতক আসামি ছানোয়ার বসুন্ধরার একটি বাসায় অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ভাদাইল বাজার থেকে আনোয়ার সিএনজি পাম্প পর্যন্ত বেহাল সড়ক সংস্কারের জন্য  উদ্যোগ

ভাটারা থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে ভাটারা থানার জে ব্লকের ৯ নম্বর রোডে হামলায় আহত হন মিঠুন ফকির নামে এক যুবক। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। ছানোয়ার এই মামলার সন্দিগ্ধ আসামি।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেন, তিনি গত তিনটি বিতর্কিত নির্বাচনে সংসদ সদস্য হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় শিক্ষার্থী মারুফ ও ইমন হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

বেলকুচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে দুই সহোদর ভাইকে রক্তাক্ত জখম

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই খন্দকার পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সহোদর ভাইকে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT