সর্বশেষ

সিরাজদিখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

উপজেলা সংবাদদাতা

“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০২৫-২৬ অর্থবছরের

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৬ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ এর সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়।

খরিপ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল এবং উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে

ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সময় পাট ২০০ জন  তিল ৫০ জন ও উফশি আউশ ৩৫০ জন উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণসমূহ ( প্রতি কৃষক)উন্নত মানের পাটের বীজ ০১ কেজি; ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি,গ্রীষ্মকালীন তিলের বীজ; ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি,উফশী আউশ ধানের বীজ ৫     কেজি ; ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র।

প্রধান অতিথি মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র প্রতিনিধিত্ব করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা যাতে লাভবান হতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রণোদনা প্রদান করা হচ্ছে।

উপস্থিত কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সময়মতো বীজ ও সার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ এপ্রিল ২০২৬
Trulli

সিরাজদিখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন