সর্বশেষ

রূপগঞ্জে ছেলের অত্যাচারে অতিষ্ঠ পিতা-মাতার মামলা \ প্রতিবাদে পিতার-মাতার মানববন্ধন

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতা নাসির উদ্দিন ও মাতা রোকসানা বেগম তাদের আত্মীয়স্বজন ও প্রতিবেশী নিয়ে মানববন্ধন করেছেন।

গতকাল ৫ এপ্রিল রবিবার বরপা এলাকার সুতালরা সড়কের কেরামবোর্ড মোড়ে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনের সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগী পিতা নাসির উদ্দীন, মা রোকসানা বেগম, সমাজসেবক ওমর ফারুক ও আসলাম মোল্লা প্রমুখ।

পাবনা সদর থানার এসআই মাহবুব রাজশাহী রেঞ্জের ‘শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার’ নির্বাচিত

সভায় ভুক্তভোগী পিতা নাসির উদ্দীন আরও বলেন, ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তার দীর্ঘদিন ধরে পিতা নাসির উদ্দিন ও মাতা রোকসানা বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। সুমন আহমেদ পিতা-মাতার ভরণ-পোষণ না করে শারীরিক নির্যাতন করছে। পারিবারিক সমস্যা বলে স্থানীয় গণ্যমান্যদের অনেকেই এগিয়ে আসছেনা।

তাই পিতা নাসির উদ্দিন বাদী হয়ে ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ করে মামলা দায়ের করেছেন। অবিলম্বে নির্যাতনকারী ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ এপ্রিল ২০২৬
Trulli

রূপগঞ্জে ছেলের অত্যাচারে অতিষ্ঠ পিতা-মাতার মামলা \ প্রতিবাদে পিতার-মাতার মানববন্ধন