সর্বশেষ

ভাদাইল বাজার থেকে আনোয়ার সিএনজি পাম্প পর্যন্ত বেহাল সড়ক সংস্কারের জন্য  উদ্যোগ

মোঃ শফিকুল ইসলাম

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাদাইল বাজার থেকে আনোয়ার সিএনজি পাম্প পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গার্মেন্টস শ্রমিকসহ স্থানীয় সাধারণ মানুষ যাতায়াত করে থাকেন।

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে কর্মজীবী গার্মেন্টস শ্রমিকদের জন্য এটি ছিল নিত্যদিনের ভোগান্তির কারণ।

পাবনা সদর থানার এসআই মাহবুব রাজশাহী রেঞ্জের ‘শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার’ নির্বাচিত

৭ এপ্রিল ২০২৬ ইং মঙ্গলবার সকলে এলাকাবাসীকে সাথে নিয়ে অবশেষে স্থানীয় জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন, ধামসোনা ইউনিয়ন  চেয়ারম্যান পদপার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেন। তার উদ্যোগে সড়কটি সংস্কারের জন্য মাপযোগে কাজ শেষ হইয়েছে । এতে এলাকাবাসী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ এপ্রিল ২০২৬
Trulli

ভাদাইল বাজার থেকে আনোয়ার সিএনজি পাম্প পর্যন্ত বেহাল সড়ক সংস্কারের জন্য  উদ্যোগ