সর্বশেষ

সিংগাইরে গ্রীল কেটে স্বর্ণালঙ্কার চুরি 

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইরে বাড়ির মূল ফটকের লোহার গ্রীল কেটে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে  । গত ৩ এপ্রিল রোজ বৃহস্পতিবার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের প্রবাসী আসমা খাতুনের বাড়িতে   রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবাসী আসমা খাতুনের বাড়িটিতে সরকারি চাকুরীজীবি বাবুল স্ত্রী সন্তান নিয়ে ধীর্ঘদিন যাবৎ ভাড়া নিয়ে থাকছেন। সাথে রয়েছে আরও অন্যান্য ভাড়াটিয়ারা। কয়েক মাস আগে বাচ্চু নামের এক ভাড়াটিয়া ধর্ষণ মামলা খেয়ে পলাতক থাকাবস্থায় তার দ্বিতীয় স্ত্রী কাকলী আক্তার ঘরের আসবাবপত্র রেখেই বাড়ি ভাড়া পরিশোধ না করে পালিয়ে যান।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

সরেজমিনে গিয়ে সে কক্ষের দরজাও ভাংগা পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্থ গৃহবধূ বিউটি আক্তার বলেন, সেদিন আমি পাশের গ্রামে বাবা মায়ের বাড়িতে বেড়াইতে যাই। সকালে শুনি এ ঘটনা। আধা ভরি ওজনের স্বর্ণালঙ্কার, পাঁচ ভরি ওজনের রূপা ও একটি স্যামসাং টেলিভিশন চোরের দল চুরি করে নেয়। তিনি আরও বলেন, সেদিন আরও এক রুমের ভাড়াটিয়া এ বাড়িতে না থেকে তিনিও বাবার বাড়ি গিয়েছিলেন।

সিংগাইর থানার ওসি তৌফিক আজম বলেন, ঘটনা শুনে সরেজমিনে পর্যবেক্ষণের জন্য পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ এপ্রিল ২০২৫
Trulli

সিংগাইরে গ্রীল কেটে স্বর্ণালঙ্কার চুরি