সর্বশেষ

কুড়িগ্রাম রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে নিহত ১আহত ৫

আকতার হোসেন

কুড়িগ্রাম রৌমারীতে বজ্রপাতে বিজিবির টহলরত অবস্থা মৃত্যু ১ আহত ৫ বুধবার ১৪ মে দিবাগত রাত ১ ঘটিকায় রৌমারী উপজেলাধীন দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াই বাড়ি ধর্মপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন (৩২)জামালপুর (৩৫) ব্যাটালিয়ান, দাঁতভাঙ্গা বিওপি সিপাহী ছিলেন যাহার নাম্বার ৯৯৫০১ তিনি নেত্রকোনা জেলার আটাপাড়া দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

আহতরা হলেন, বিজিবির সদস্য হাবিলদার মোঃ জসিম(৫২) সিপাহী নাদিম(২৮) সিপাহী শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬) পিলার ১০৫৬ এর ৪এস এর নিকট শিমুলতলা পোস্টের এলাকার ছাটকড়াই বাড়ি ধর্মপুর সীমান্তে টহল দিচ্ছিলেন একদল বিজিবি সদস্যরা। এ সময় বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়েন তারা, পরে বজ্রাঘাতে বিজিবির সদস্য ও আনসার সদস্য সহ গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

জিনজিরা ক্রীড়া সংঘের ১০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এ সময় রিয়াদ হোসেন নামক এক বিজিবির মৃত্যুর কথা জানায় কর্তব্যরত চিকিৎসক। এছাড়া গুরুতর আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বাকি আহত রা রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত, আহত ১
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ মে ২০২৫
Trulli

কুড়িগ্রাম রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে নিহত ১আহত ৫