সর্বশেষ

মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদ্‌যাপিত

স্টাফ রিপোর্টার

শহীদুল ইসলাম শরীফ:

সৌদি আরব জুড়ে মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আযহা (dhu’l-hijjah 10, 1446 AH, ৬ জুন, ২০২৫) গভীর ভক্তি ও উৎসাহের সাথে উদ্‌যাপিত হয়েছে। বৃহত্তর মুসলিম সম্প্রদায় ঈদুল আযহা, এই দিনটি ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মরণে পালিত হয় এবং হজের শেষ দিনের সাথে মিলে যায়। একদিকে পবিত্র হজ এবং অন্যদিকে কোরবানি মিলে সৌদিতে ঈদুল আজহার উৎসব অনন্য রূপ লাভ করে।

উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত

পবিত্র হজ এবং ঈদুল আযহা উৎসব সৌদি আরবে অনন্যভাবে মিশে আছে। আরাফাতের ময়দানে প্রধান হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সকালে ঈদের নামাজ আদায় করা হয় মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা এবং অন্যান্য শহরের প্রধান ঈদগাহ ময়দান এবং মসজিদে হাজার হাজার মুসল্লি সমবেত হন। ঈদের খুতবায় মুসলিম সম্প্রদায়ের কাছে শান্তি, করুণা, ত্যাগ এবং মানবকল্যাণের বার্তা পৌঁছে দেয়া হয়। নামাজের পর, মিনা মরুভূমিতে কোরবানির মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সৌদি আরবে, ঈদ উদ্‌যাপনের জন্য বাড়িতেই ঐতিহ্যবাহী আরবি খাবার, যেমন কাবসা, মান্ডি, সাম্বুসা এবং বিভিন্ন ধরনের খেজুর ও মিষ্টি তৈরি করা হয়। সৌদি আরব সরকার এই আনন্দময় অনুষ্ঠানে নিরাপত্তা এবং জনসাধারণের সুবিধা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা বাস্তবায়ন করছেন।

চট্টগ্রামে শুরু হয়েছে ৫৫ তম জশনে জুলুস

এদিন বিকেল হওয়ার সাথে সাথে স্থানীয় পার্ক ও হোটেলগুলোতে বিশেষ করে বিভিন্ন দেশের প্রবাসীদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ জুন ২০২৫
Trulli

মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদ্‌যাপিত