সর্বশেষ

এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সারা বাংলাদেশকে পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল। পাটগ্রামে কি হয়েছে দেশবাসী দেখেছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা মৌলিক সংস্কারও আদায় করে ছাড়ব, সুষ্ঠু নির্বাচনও আদায় করে ছাড়ব। কেউ যদি ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচন করতে চান এটা দুঃস্বপ্নে রূপান্তরিত করব।

শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর মহানগরী ও জেলা জামায়াত এ জনসভার আয়োজন করে। এসময় শফিকুর রহমান আরও বলেন, পত্রিকার পাতা খুললেই বীভৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি। আমার মায়ের ইজ্জতের উপর, মানুষের জীবনের উপর এই থাবা দেখছি। নিজের লোককেও খুন করতে কুণ্ঠাবোধ করছে না।

শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে, যা বললেন রিজভী

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক শিষ্ঠাচার জানতো না। জানতো না বলেই তারা বিদায় নিয়েছে। একই অপকর্ম যদি আবার কেউ করে এর চাইতেও ভয়ংকর হবে। আমরা এমন একটা সমাজ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় আবারও মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ জুলাই ২০২৫
Trulli

এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না: ডা. শফিকুর রহমান