সর্বশেষ

কুড়িগ্রাম রাজিবপুরে ব্রহ্মপুত্র নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর বিশেষ দোয়া

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন রোধের দাবিতে বিশেষ দোয়া করেছে নদী ভাঙ্গন কবলিত এলাকাবাসী। এসময় ভাঙনের হাত থেকে রক্ষায় বিশেষ মোনাজাতও করা হয়।

রোববার (৬জুলাই) উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাইকান্টারি ও বল্পব পাড়া এলাকার নদীর তীরে এসব কর্মসূচি পালন করা হয়। এতে ভাঙন কবলিত এলাকার লোকজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা এ দোয়া অনুষ্ঠানে অংশ নেয়।

সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক) আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখা, মাওলানা মোঃ আব্দুল লতিফ আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখা, অধ্যাপক মোখলেছুর রহমান আহ্বায়ক রাজিবপুর উপজেলা বিএনপি,
আব্দুল হাই সদস্য সচিব রাজিবপুর উপজেলা বিএনপি, সহ রাজিবপুর উপজেলার সর্বসাধারণ মানুষ

বক্তারা বলেন, সম্প্রতি কোদালকাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাইকান্টারী ও বল্লব পাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীতে ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। ইতোমধ্যে ভাঙ্গনে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে আরও শতশত বসতবাড়ি সহ সরকারি বেসরকারি ব্যবস্থাপনা। নদী ভাঙ্গনের কারণে এলাকার মানুষের পথে বসার অবস্থা হয়েছে।

টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন:  আলহাজ্ব আমিনুল ইসলাম

বক্তারা অভিযোগ করে আরও বলেন, অব্যাহত নদী ভাঙনে ভিটেমাটি ও সহায়-সম্বল হারিয়ে অনেকে নিঃস্ব হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙন রোধে এখনো কোন পদক্ষেপ নেয়নি। বক্তারা তাই দ্রুত নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের উদ্যোগের দাবিও জানান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ জুলাই ২০২৫
Trulli

কুড়িগ্রাম রাজিবপুরে ব্রহ্মপুত্র নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর বিশেষ দোয়া