সর্বশেষ

সাভারে আমিনবাজার পুলিশের চেকপোস্টে পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী টুটুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার

মাইনুল ইসলাম:

ঢাকা জেলার সাভারে সন্ত্রাসী মোহাম্মদ টুটুলকে (৩৪) ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেক পোস্টে তল্লাসীর সময় পুলিশ গ্রেফতার করেছে। এ সময় টুটুলের দেহ থেকে একটি পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলি জব্দ করেছে পুলিশ।

সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫

সোমবার (৭ জুলাই) সাভার মডেল থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এর আগে গত রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টুটুল সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার মরহুম লিয়াকত আলীর ছেলে।

সাভার থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান, রোববার দিবাগত রাতে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো: ফয়সাল আলম এর নেতৃত্বে একটি টহল টিম বিশেষ চেক পোস্ট বসিয়ে রিক্সা যোগে ঢাকা-আরিচা মহাসড়কে একটি রিক্সার গতিরোধ করে যাত্রী টুটুলের দেহ তল্লাশী করে।

টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন:  আলহাজ্ব আমিনুল ইসলাম

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ব্যাপারে পুলিশ বলেন, গ্রেফতার টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের কাছে রেখে আমিনবাজার-কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাকে আটকের সময় তার আরও দুই সহযোগী বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ার মরহুম আব্দুল আলিম ওরফে ভোলা মিয়ার ছেলে আল-আমিন ও আমিনবাজার এলাকার মরহুম জানে আলমের ছেলে জুয়েল মিয়া পালিয়ে যায়। তিনি আরো বলেন,টুটুলের দুই সহযোগীকে গ্রেফতারের অভিযান চলছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ জুলাই ২০২৫
Trulli

সাভারে আমিনবাজার পুলিশের চেকপোস্টে পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী টুটুল গ্রেফতার