সর্বশেষ

কুড়িগ্রামের রাজিবপুরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

কুড়িগ্রামের রাজিবপুরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় উপজেলার টঙ্গালিয়া পাড়া – বদরপুর বৌ-বাজার সংলগ্ন ফুলকুড়ি মডেল একাডেমি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৪ সালে ‘প্রাইভেট স্কুল ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে উত্তীর্ণদের এই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত আটজন জনের প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ টাকা, স্মারক ক্রেস ও ফাউন্ডেশন কর্তৃক প্রদানকৃত সার্টিফিকেট তুলে দেয়া হয়। বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিবপুর সদর ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ লুৎফর রহমান।

সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক রকিবুল হাসান ফুল ‘র সঞ্চালনায় প্রতিষ্ঠানের গুরুত্ব, বৈশিষ্ট্য ও সফলতা তুলে ধরে বক্তব্য রাখেন অত্র ওয়ার্ডের মেম্বার মোঃ শাহ আলম, বদরপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আনিসুর রহমান, অত্র এলাকার মাধ্যমিক স্কুল শিক্ষক নুরুল আমিন,বিএনপি’র নেতা আমিনুল ইসলাম, ইয়াছিন আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকলি ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রতিষ্ঠানটি ২০১৮ সালে ‘ফুল কুড়ি মডেল একাডেমী ‘ নাম করন করে’প্রতিষ্ঠিত হয়ে প্রয়োজনীয় শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে অদ্যাবধি সুনাম অর্জন করে পরিচালিত হয়ে আসছে।

টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন:  আলহাজ্ব আমিনুল ইসলাম

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ জুলাই ২০২৫
Trulli

কুড়িগ্রামের রাজিবপুরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা