সর্বশেষ

টাঙ্গাইলে ফারুক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের আলোচিত ফারুক হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি।

সোমবার (৭জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫

এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুগ্ম সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব এবং দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু।

বক্তারা বলেন, ২০১৩ সালে টাঙ্গাইলে হাসিনা বিরোধী আন্দোলনে দাইন্য ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকে আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে হত্যা করেন। এতে হাসিনা সরকার ক্ষমতা থাকার কারণে তিনবারের চেয়ারম্যান ফারুক হত্যা মামলার আসামিদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তাই দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন:  আলহাজ্ব আমিনুল ইসলাম

এছাড়াও বক্তারা নিহত ফারুকের নামে সদর উপজেলায় বাসাখানপুর মিনি স্টেডিয়াম নামকরণের দাবি করেন ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ জুলাই ২০২৫
Trulli

টাঙ্গাইলে ফারুক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন