সর্বশেষ

ধর্মীয় অনুভূতিতে আঘাত : প্রথম আলোর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

প্রথম আলোয় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও গ্রাফিকস ডিজাইনারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগ তদন্ত করে আগামী ৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের বেঞ্চসহকারী ইমরান হোসেন এ তথ্য জানান। এর আগে ২৮ এপ্রিল নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

সাভার বিরুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মামলার অভিযোগে বলা হয়, ৩০ মার্চ প্রথম আলো প্রথম পৃষ্ঠায় ঈদ মোবারক লেখা একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে, যা কুকুরের ছবিসংবলিত। ওই ব্যঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিমদের ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করেনি। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে তাদের প্রথম আলো পত্রিকায় ব্যঙ্গাত্মক কার্টুনচিত্রের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছেন।

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ জুলাই ২০২৫
Trulli

ধর্মীয় অনুভূতিতে আঘাত : প্রথম আলোর বিরুদ্ধে মামলা