চলতি জুলাই মাসের প্রথম ২৭ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩১ হাজার ৪৫ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে, গতকাল সোমবার (২৭ জুলাই) প্রবাসী আয় এসেছে আট কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় এক হাজার ৭০ কোটি ১০ লাখ টাকা।
গত বছরের জুলাইয়ের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২০ শতাংশ।
1087
Shares
শেয়ার করুন
শেয়ার করুন











