পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য, পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, অনলাইন জুয়া সহ মাদকের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্থানীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বিএনপি নেতা খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস উদ্দিন, বাউফল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জলিলুর রহমান, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাউফল সাংবাদিক ক্লাব এর সভাপতি শেখ মোঃ জাফরান আল হারুন (এম জাফরান হারুন), গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাবিবুর রহমান, ধান্দি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ এবং বাউফল সরকারি কলেজের প্রভাষক মো. সায়েম।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
















