সর্বশেষ

সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

অনলাইন ডেস্ক

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়।

আজ মঙ্গলবার বেলা ১১টায় নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।

অনুষ্ঠানের শুরুতে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি এসময় মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা করে স্বাগত বক্তব্যে বলেন, সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিজিবির নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

বিজিবি জানায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্তের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪১ জন মাদককারবারীকে আটক করা হয়।

বাউফলে অপপ্রচার, পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, জুয়া সহ মাদকের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

একই সময়ে ৫১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৭৯৭ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে।

ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে, ৪০৬ বোতল বিভিন্ন ধরনের মদ, ১৫ হাজার ৭৮ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ১৮ হাজার ৬৫৪ টি ইয়াবা, ৭৫ হাজার ৭৬৬ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ৩ দশমিক ৮১ কেজি গাঁজা, ২১ লাখ ৭৬ হাজার ২৫৭ টি বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ, এক হাজার ৪৭০ পাতা সুখি বড়ি, ১৫ হাজার ৭৪৬টি মাদকজাতীয় ট্যাবলেট, ১ কেজি হেরোইন, ৮ বোতল (১০০ মিলি) ও ৬ বোতল (৫০ মিলি) এলএসডি এবং ২ দশমিক ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান এসময় বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তে দায়িত্ব পালনকারী প্রতিটি বিজিবি সদস্য দিন-রাত নিরলসভাবে কাজ করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদকমুক্ত করতে শুধু বহনকারী নয়, তদন্ত পূর্বক মাদকের গড ফাদারদেরও আটক করতে হবে। আর এজন্য তিনি বিজিবিসহ সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। তিনি এসময় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করারও আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ্ মো. আশরাফুল আলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান জাহান কনকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ জুলাই ২০২৬
Trulli

সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি