সর্বশেষ

মিরপুরে টিসিবির পণ্য কিনতে এসে দেয়াল ধসে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে কম দামে পাওয়া টিসিবির পণ্য কিনতে এসে দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন। পরে তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম নাছিমা বেগম। তিনি মিরপুর–২ নম্বর জনতা হাউজিং এলাকায় থাকতেন। নিহত আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দৈনিক সংবাদ মোহনার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সন্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা।

মিরপুর মডেল থানা–পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীরের পাশে লাইন ধরে টিসিবির পণ্য কিনছিলেন লোকজন। বেলা দেড়টার দিকে হঠাৎ কলেজের দেয়াল ধসে পড়ে। এতে টিসিবির লাইনে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। কারও মুখ, কারও পা থেঁতলে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর সংবাদে নিশ্চিত হওয়া গেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের এক পাশের পুরোনো সীমানাপ্রাচীর হঠাৎ ধসে পড়েছে। টিসিবির পণ্য কিনতে আসা দুজন নিহত হয়েছেন। অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

সাভারে মাদক ও চাঁদাবাজবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ জুলাই ২০২৬
Trulli

মিরপুরে টিসিবির পণ্য কিনতে এসে দেয়াল ধসে নিহত ২