সর্বশেষ

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন ইসহাক দার

অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবনে গিয়েছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় তিনি গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে যান। খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। শনিবার দুপুর আড়াইটার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার।

ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন, যা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

‘অপারেশন ক্লিন হার্ট’ ধরনের অভিযান নয়, সমন্বিত অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ আগস্ট ২০২৫
Trulli

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন ইসহাক দার