সর্বশেষ

পাবনায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

​পাবনা প্রতিনিধিঃ

পাবনা সদর-৫ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(১অক্টোবর ২০২৬) বিকেল ৫:০০টায় শহরের শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পাবনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পাবনা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব আমিনুল ইসলাম।​পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মোঃ মাসুদ রানা-র সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরে মুক্ত পানিতে খাঁচায় মাছ চাষে সাফল্য,সরকারি সহায়তার আকুতি উদ্যোক্তাদের

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ-সবল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা চালিয়ে যেতে হবে।” তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া চর্চার মান উন্নয়নে ও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।​অনুষ্ঠান শেষে পাবনা সদর-৫ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয় এবং ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।

ঢুষমারা খেরুয়ার চর জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষে নিহত ১, আহত ১২
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ অক্টোবর ২০২৬
Trulli

পাবনায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত