সর্বশেষ

টুঙ্গিপাড়ায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, যুবদল কার্যালয় ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার

টুঙ্গিপাড়ায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, যুবদল কার্যালয় ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আগু
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। একই দিন উপজেলা যুবদলের কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা শহরের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনের ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে, বিকেলের দিকে উপজেলা যুবদলের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িসহ বিএনপির সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এসব ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত: সীমান্তে ড্রোন সার্ভেইল্যান্স ও ১০৮ কিমি বর্ডার ফেন্সিংয়ের উদ্যোগ

উত্তরবঙ্গের যাত্রায় নতুন দিগন্ত দৃশ্যমান হচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ ও ওভারব্রিজ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ নভেম্বর ২০২৬
Trulli

টুঙ্গিপাড়ায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, যুবদল কার্যালয় ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আগুন