ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক (১৫ নভেম্বর ২০২৬) রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জয়নুল আবেদীন-এর সভাপতিত্বে বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ গৃহিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করতে গিয়ে কমিটির সভাপতি মাদক উৎপাদন,সরবরাহ ও পাচারের মূল উৎস চিহ্নিত করে তা কঠোরভাবে নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি,মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের উৎস ও প্রবাহ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার সুপারিশ করেন তিনি।
সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ড্রোন সার্ভেইল্যান্বৈ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার দীর্ঘ বর্ডার ফেন্সিং নির্মাণ ও তা আধুনিকায়নের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।”
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম উন্নত বিশ্বের আদলে দেশের সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, মাদক ও চোরাচালান রোধে ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার আরও বাড়াতে হবে।
আরেক বক্তব্যে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মন্তব্য করেন, “মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন একটি সামাজিক বিপ্লব। এটি শুধু কোনো মন্ত্রণালয় বা একক কোনো বাহিনীর দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।”
সমন্বিত নজরদারি ও কার্যকর সুপারিশসমূহ
বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া দেশের মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটসমূহ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি),কোস্ট গার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি ও যৌথ অভিযান পরিচালনার ওপর বিস্তারিত আলোচনা হয়।
উপস্থিত যারা ছিলেন,
বৈঠকে কমিটির সভাপতি ও সদস্যবৃন্দসহ সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন—কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম
জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু,কমিটির সদস্য মো.কামরুজ্জামান,কমিটির সদস্য মো.মনোয়ার হোসেন,কমিটির সদস্য শিরীন সুলতানা।
এ ছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থাসমূহের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
















